ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

ঘরে বসেই জানুন ভোটকেন্দ্র ও বুথের তথ্য

ঘরে বসেই জানুন ভোটকেন্দ্র ও বুথের তথ্য
ছবিঃ সংগৃহীত

চালু হলো ‘Smart Election Management BD’ অ্যাপ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের তথ্যপ্রাপ্তি সহজ করতে ‘Smart Election Management BD’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের হয়রানি কমানো এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করার লক্ষ্যেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা নিজ নিজ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে ঘরে বসেই জানতে পারবেন তাদের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম, কেন্দ্র নম্বর, ঠিকানা এবং ভোট দেওয়ার ক্রমিক নম্বর। পাশাপাশি ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ভবনের ছবি, নিজের অবস্থান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ডিজিটাল ম্যাপ দেখার সুবিধাও থাকছে, যা ভোটের দিন কেন্দ্র খুঁজে পেতে সহায়ক হবে।

শুধু তাই নয়, অ্যাপটিতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং ফলাফল সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।

সাধারণত গ্রামীণ এলাকায় ভোটাররা তাদের ভোটকেন্দ্র সম্পর্কে আগে থেকেই অবগত থাকলেও বড় শহর ও মহানগর এলাকায় কেন্দ্র পরিবর্তনের কারণে অনেক সময় ভোটাররা বিভ্রান্তিতে পড়েন। নতুন ভোটারদের ক্ষেত্রেও ভোটকেন্দ্র খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নির্বাচন কমিশনের আশা, এই অ্যাপের মাধ্যমে এসব সমস্যার কার্যকর সমাধান হবে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের প্রত্যাশা, ‘Smart Election Management BD’ অ্যাপটি ভোটারদের অংশগ্রহণ আরও সহজ করবে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক ও তথ্যভিত্তিক করে তুলবে।

বিষয় : নির্বাচন ভোটকেন্দ্র বুথের তথ্য Smart Election Management BD

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঘরে বসেই জানুন ভোটকেন্দ্র ও বুথের তথ্য

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

চালু হলো ‘Smart Election Management BD’ অ্যাপ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের তথ্যপ্রাপ্তি সহজ করতে ‘Smart Election Management BD’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের হয়রানি কমানো এবং নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করার লক্ষ্যেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে।

এই অ্যাপের মাধ্যমে ভোটাররা নিজ নিজ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ ব্যবহার করে ঘরে বসেই জানতে পারবেন তাদের নির্ধারিত ভোটকেন্দ্রের নাম, কেন্দ্র নম্বর, ঠিকানা এবং ভোট দেওয়ার ক্রমিক নম্বর। পাশাপাশি ভোটকেন্দ্রের জিও লোকেশন, কেন্দ্রের ভবনের ছবি, নিজের অবস্থান থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব এবং ডিজিটাল ম্যাপ দেখার সুবিধাও থাকছে, যা ভোটের দিন কেন্দ্র খুঁজে পেতে সহায়ক হবে।

শুধু তাই নয়, অ্যাপটিতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা এবং ফলাফল সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে।

সাধারণত গ্রামীণ এলাকায় ভোটাররা তাদের ভোটকেন্দ্র সম্পর্কে আগে থেকেই অবগত থাকলেও বড় শহর ও মহানগর এলাকায় কেন্দ্র পরিবর্তনের কারণে অনেক সময় ভোটাররা বিভ্রান্তিতে পড়েন। নতুন ভোটারদের ক্ষেত্রেও ভোটকেন্দ্র খুঁজে পাওয়া একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। নির্বাচন কমিশনের আশা, এই অ্যাপের মাধ্যমে এসব সমস্যার কার্যকর সমাধান হবে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশনের প্রত্যাশা, ‘Smart Election Management BD’ অ্যাপটি ভোটারদের অংশগ্রহণ আরও সহজ করবে এবং নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক ও তথ্যভিত্তিক করে তুলবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪