ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন রাজধানীর বেরাইদের এ কে এম রহমতুল্লাহ কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ১১–দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি, আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি।
জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১–দলীয় নির্বাচনী ঐক্যে রয়েছে। এই জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাহিদ ইসলাম।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সবাই ভোটকেন্দ্রে আসুন। আজ ভোটের দিন—আজ এ দেশে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন। তিনি আরও জানান, নির্বাচন সুষ্ঠু হলে জনরায় মেনে নেওয়া হবে।
নির্বাচনকে ঘিরে কোনো প্রতিকূলতাকে ‘ফোকাস’ করতে চান না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই, মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুক।
তিনি সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ আচরণের আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, ব্যালটের মাধ্যমেই জনরায় প্রতিফলিত হবে।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বিষয় : election2026 নাহিদ ইসলাম
.png)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন