ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

একলাফে এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, সন্ধ্যা থেকেই কার্যকর

ছবিঃ সংগৃহীত

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম একলাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে ১ হাজার ৭২৮ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। সেখান থেকে এপ্রিল মাসে ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। যদিও বিজ্ঞপ্তির একটি অংশে মূল্য কমানোর উল্লেখ থাকলেও প্রকৃত হিসাবে দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর আগে গত মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। আর তারও আগে ২৩ ফেব্রুয়ারি ১৫ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়, যা এতদিন বাজারে কার্যকর ছিল।

এদিকে, অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২ মার্চ অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে ভোক্তা পর্যায়ে জ্বালানি ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিষয় : এলপি গ্যাস

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

একলাফে এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বৃদ্ধি, সন্ধ্যা থেকেই কার্যকর

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম একলাফে ৩৮৭ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে ১ হাজার ৭২৮ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নতুন এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানায়, একই দিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ৩৪১ টাকা। সেখান থেকে এপ্রিল মাসে ৩৮৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। যদিও বিজ্ঞপ্তির একটি অংশে মূল্য কমানোর উল্লেখ থাকলেও প্রকৃত হিসাবে দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর আগে গত মার্চ মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। আর তারও আগে ২৩ ফেব্রুয়ারি ১৫ টাকা কমিয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়, যা এতদিন বাজারে কার্যকর ছিল।

এদিকে, অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। এপ্রিল মাসের জন্য ভোক্তা পর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ গত ২ মার্চ অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ৩ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে ভোক্তা পর্যায়ে জ্বালানি ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪