গোপালগঞ্জ শহরের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের নিচুপাড়ায় অবস্থিত রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও জামাল মোল্লা এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর মেয়ে আমেনা খানম (১৩)।
প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য ও এক শিশু সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিস্ফোরণের পরও কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ওই কেন্দ্রে মোট ১৯৮টি ভোট কাস্ট হয়েছে।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।
বিষয় : Bnp তারেক রহমান গোপালগঞ্জ
.png)
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
গোপালগঞ্জ শহরের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শহরের নিচুপাড়ায় অবস্থিত রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন আনসার সদস্য সুকণ্ঠ মজুমদার ও জামাল মোল্লা এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর মেয়ে আমেনা খানম (১৩)।
প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য ও এক শিশু সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিস্ফোরণের পরও কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টায় ওই কেন্দ্রে মোট ১৯৮টি ভোট কাস্ট হয়েছে।
ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।
.png)
আপনার মতামত লিখুন