ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বিজয়-পরাজয় পেরিয়ে উন্নয়নের ডাক, স্বপনকে অভিনন্দন কামরুলের

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত বিএনপি প্রার্থী সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে রাজনৈতিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উন্নয়ন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

নির্বাচনের ফল ঘোষণার পর কামরুল ইসলাম খান এক বার্তায় বলেন, গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। জনগণের রায়কে সম্মান জানিয়ে তিনি নবনির্বাচিত এমপির প্রতি শুভকামনা জানান। একই সঙ্গে গৌরনদী–আগৈলঝাড়ার সার্বিক উন্নয়নে প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। তার ভাষ্য, এলাকার স্বার্থই সবার আগে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।

অপরদিকে জহির উদ্দিন স্বপন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্যতাকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন শেষ, এখন সময় উন্নয়ন ও ঐক্যের। তিনি জানান, রাজনৈতিক ভিন্নতা থাকলেও এলাকার মানুষ যেন সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান ইতিবাচক রাজনীতির বার্তা দেয়। এতে সাধারণ মানুষের মধ্যেও সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার হয়। গৌরনদী–আগৈলঝাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, দ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে গতি আসবে।

রাজনৈতিক মহল মনে করছে, বিজয়ী-পরাজিত ভেদাভেদ ভুলে উন্নয়নকেন্দ্রিক সহযোগিতার এই ঘোষণা বরিশাল-১ আসনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। এখন সবার নজর প্রতিশ্রুত ঐক্য ও উন্নয়ন কতটা বাস্তবে রূপ পায়, সেদিকে।

বিষয় : জামায়াত গৌরনদী বরিশাল BNP

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বিজয়-পরাজয় পেরিয়ে উন্নয়নের ডাক, স্বপনকে অভিনন্দন কামরুলের

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত বিএনপি প্রার্থী সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী হাফেজ কামরুল ইসলাম খান। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা শেষে রাজনৈতিক সৌহার্দ্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উন্নয়ন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

নির্বাচনের ফল ঘোষণার পর কামরুল ইসলাম খান এক বার্তায় বলেন, গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। জনগণের রায়কে সম্মান জানিয়ে তিনি নবনির্বাচিত এমপির প্রতি শুভকামনা জানান। একই সঙ্গে গৌরনদী–আগৈলঝাড়ার সার্বিক উন্নয়নে প্রয়োজন হলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। তার ভাষ্য, এলাকার স্বার্থই সবার আগে। উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে আমি সবসময় সহযোগিতা করতে প্রস্তুত।

অপরদিকে জহির উদ্দিন স্বপন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই সৌজন্যতাকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচন শেষ, এখন সময় উন্নয়ন ও ঐক্যের। তিনি জানান, রাজনৈতিক ভিন্নতা থাকলেও এলাকার মানুষ যেন সেবা ও উন্নয়ন থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান ইতিবাচক রাজনীতির বার্তা দেয়। এতে সাধারণ মানুষের মধ্যেও সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার হয়। গৌরনদী–আগৈলঝাড়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, দ্বন্দ্ব ভুলে একযোগে কাজ করলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে গতি আসবে।

রাজনৈতিক মহল মনে করছে, বিজয়ী-পরাজিত ভেদাভেদ ভুলে উন্নয়নকেন্দ্রিক সহযোগিতার এই ঘোষণা বরিশাল-১ আসনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে। এখন সবার নজর প্রতিশ্রুত ঐক্য ও উন্নয়ন কতটা বাস্তবে রূপ পায়, সেদিকে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪