ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বরিশাল-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে দুইজন প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২৯টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম এবং আগৈলঝাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৮ হাজার ১৯৮ জন। ১২৯টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ৫৮৫টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ২৭৫টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০টি। ভোটদানের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ।

নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ২৪ হাজার ৯৪৮ ভোট। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মেহেদী হাসান রাসেল পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকান্দার আলী পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট। প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৪ হাজার ২৮৯।

বেসরকারি ফলাফল অনুযায়ী, বরিশাল-১ আসনে জয়-পরাজয়ের চিত্র স্পষ্ট হলেও আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বিষয় : গৌরনদী বরিশাল আগৈলঝাড়া

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বরিশাল-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচ প্রার্থীর মধ্যে দুইজন প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১২৯টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে গৌরনদী উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম এবং আগৈলঝাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে জানা যায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২৮ হাজার ১৯৮ জন। ১২৯টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৯ হাজার ৫৮৫টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ২৭৫টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০টি। ভোটদানের হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ।

নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল প্রায় ২৪ হাজার ৯৪৮ ভোট। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মেহেদী হাসান রাসেল পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট এবং জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকান্দার আলী পেয়েছেন ১ হাজার ৭৩৬ ভোট। প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৫৪ হাজার ২৮৯।

বেসরকারি ফলাফল অনুযায়ী, বরিশাল-১ আসনে জয়-পরাজয়ের চিত্র স্পষ্ট হলেও আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪