ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক শূন্যতা ভেঙে মন্ত্রিসভায় জহির উদ্দিন স্বপন

ছবিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

দীর্ঘ ৩৭ বছর পর বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে আবারও মন্ত্রীত্ব ফিরে আসায় আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত স্থানীয় মানুষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বরিশাল-১ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ বাক্য পাঠ করেন। শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর বরিশাল-১ আসনে মন্ত্রীত্ব ফিরে আসায় বরিশাল বিভাগ, বিশেষ করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে।

জহির উদ্দিন স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবুল হাসনাত আব্দুল্লাহ-কে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়ে মন্ত্রীত্বের দায়িত্ব পান।

১৯৬০ সালের ২৯ জুন বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের শরিকল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা একেএম মহিউদ্দিন এবং মাতা নুরজাহান বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে এ আসন থেকে সর্বশেষ মন্ত্রী হয়েছিলেন সুনীল কুমার গুপ্ত। এরপর দীর্ঘ সময় ধরে বরিশাল-1 আসন থেকে আর কেউ মন্ত্রী হওয়ার সুযোগ পাননি। ফলে জহির উদ্দিন স্বপনের মন্ত্রীত্ব প্রাপ্তিকে ঘিরে এলাকায় আনন্দের বন্যা বইছে। সাধারণ ভোটাররা আশা করছেন, তার নেতৃত্বে বরিশাল-১ আসনে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে এবং তথ্য ও সম্প্রচার খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

বিষয় : তারেক রহমান BNP জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দীর্ঘ ৩৭ বছরের রাজনৈতিক শূন্যতা ভেঙে মন্ত্রিসভায় জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দীর্ঘ ৩৭ বছর পর বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে আবারও মন্ত্রীত্ব ফিরে আসায় আনন্দ ও গর্বে উচ্ছ্বসিত স্থানীয় মানুষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বরিশাল-১ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ বাক্য পাঠ করেন। শপথ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর বরিশাল-১ আসনে মন্ত্রীত্ব ফিরে আসায় বরিশাল বিভাগ, বিশেষ করে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ অর্জনকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের খবর পাওয়া গেছে।

জহির উদ্দিন স্বপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আবুল হাসনাত আব্দুল্লাহ-কে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়ে মন্ত্রীত্বের দায়িত্ব পান।

১৯৬০ সালের ২৯ জুন বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের শরিকল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা একেএম মহিউদ্দিন এবং মাতা নুরজাহান বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে এ আসন থেকে সর্বশেষ মন্ত্রী হয়েছিলেন সুনীল কুমার গুপ্ত। এরপর দীর্ঘ সময় ধরে বরিশাল-1 আসন থেকে আর কেউ মন্ত্রী হওয়ার সুযোগ পাননি। ফলে জহির উদ্দিন স্বপনের মন্ত্রীত্ব প্রাপ্তিকে ঘিরে এলাকায় আনন্দের বন্যা বইছে। সাধারণ ভোটাররা আশা করছেন, তার নেতৃত্বে বরিশাল-১ আসনে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে এবং তথ্য ও সম্প্রচার খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪