ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রিসভায়: জহির উদ্দিন স্বপন-এর দীর্ঘ রাজনৈতিক যাত্রা

ছবিঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর তিনি নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। তাঁর মন্ত্রিত্বে নির্বাচনী এলাকায় দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হন। দীর্ঘ ১৮ বছর পর বরিশাল-১ আসনটি আবারও ফিরে পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্থানীয়দের মতে, এই বিজয় বরিশাল অঞ্চলে বিএনপির পুনরুত্থানের গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

জহির উদ্দিন স্বপনের রাজনৈতিক জীবন শুরু ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। তিনি বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ছিলেন এবং ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পরবর্তীতে ১৯৯৩ সালে তিনি বিএনপিতে যোগ দেন এবং ধাপে ধাপে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

তিনি বিএনপির মিডিয়া সেলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং সহকারী দপ্তর সম্পাদক হিসেবেও সফলতার পরিচয় দেন। পরবর্তীতে তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান এবং বর্তমানে এ পদেই রয়েছেন।

সংসদীয় রাজনীতিতে জহির উদ্দিন স্বপনের অভিজ্ঞতা দীর্ঘ। তিনি প্রথম বরিশাল-১ আসন থেকে ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জয়ী হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং এবার নিয়ে জাতীয় সংসদে তৃতীয়বারের মতো প্রতিনিধিত্ব করছেন।

সংসদ সদস্য থাকাকালে তিনি জাতীয় সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও সংস্থাপন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও জহির উদ্দিন স্বপনের সক্রিয়তা রয়েছে। তিনি দুবার জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র নিয়ে কাজ করা আন্তর্জাতিক নেটওয়ার্ক Parliamentarians for Global Action (পিজিএ)-এর এশিয়া অঞ্চলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। বিভিন্ন আন্তর্জাতিক যুব ও ছাত্র সংগঠনের সম্মেলনেও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী জহির উদ্দিন স্বপনের দক্ষতার মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশল প্রণয়ন, নীতি বিশ্লেষণ, আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় দীর্ঘ অভিজ্ঞতা।

মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, বরিশালবাসীর দীর্ঘদিনের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চাই। দেশ ও জনগণের স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্ব পালন করব। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে এলাকার জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

এদিকে বরিশাল-৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রাজীব আহসান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ডাক পেয়েছেন। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্তমান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়েছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ এই রাজনীতিবিদের মন্ত্রিত্ব যেমন বিএনপির জন্য তাৎপর্যপূর্ণ, তেমনি বরিশাল অঞ্চলের উন্নয়ন ও জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনাও বয়ে আনতে পারে।

বিষয় : BNP জহির উদ্দিন স্বপন ছাত্ররাজনীতি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ছাত্র রাজনীতি থেকে মন্ত্রিসভায়: জহির উদ্দিন স্বপন-এর দীর্ঘ রাজনৈতিক যাত্রা

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪