ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী

ছবিঃ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সরকারি গণমাধ্যমের প্রতি মানুষের যে বিরক্তি রয়েছে, তা দূর করে নতুনভাবে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন বলেও জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, সমস্যাগুলো আমরা জানি। তাই বাংলাদেশে একটি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ। সরকারি গণমাধ্যমকে নতুনভাবে সাজাতে চাই, যাতে জনগণের আস্থা ফিরে আসে।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ভয়ভীতির মধ্যে বসবাস করা কতটা কষ্টকর, তা তিনি ব্যক্তিগতভাবে অনুভব করেছেন। “যারা ভয় ও নজরদারির মধ্যে কাজ করেন, বিশেষ করে গণমাধ্যমের মতো পেশায়, তাদের প্রতিনিয়ত মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন চাই,” বলেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে তারেক রহমান-এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। ওই মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান জহির উদ্দিন স্বপন। দায়িত্ব গ্রহণের পরদিনই সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

বিষয় : Bnp গৌরনদী জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশে ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ে তুলতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। সরকারি গণমাধ্যমের প্রতি মানুষের যে বিরক্তি রয়েছে, তা দূর করে নতুনভাবে শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন বলেও জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, সমস্যাগুলো আমরা জানি। তাই বাংলাদেশে একটি ভয়মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করব, ইনশা আল্লাহ। সরকারি গণমাধ্যমকে নতুনভাবে সাজাতে চাই, যাতে জনগণের আস্থা ফিরে আসে।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ভয়ভীতির মধ্যে বসবাস করা কতটা কষ্টকর, তা তিনি ব্যক্তিগতভাবে অনুভব করেছেন। “যারা ভয় ও নজরদারির মধ্যে কাজ করেন, বিশেষ করে গণমাধ্যমের মতো পেশায়, তাদের প্রতিনিয়ত মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন চাই,” বলেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে তারেক রহমান-এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা শপথ নেয়। ওই মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান জহির উদ্দিন স্বপন। দায়িত্ব গ্রহণের পরদিনই সচিবালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪