ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি মোঃ সুজন শরীফ : গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী বাসস্ট্যান্ড অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরনদী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য এস এম মনিরুজ্জামান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহ্বায়ক জাকির শরীফ, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন ও জাকির হোসেন রাজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইয়েদুল আলম খান সেন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মনির আকন, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহাতাব, যুবদল নেতা রিয়াজ ভূইয়া ও সিরাজ সরদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা এবং সদস্য সচিব আলামিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এম জহির উদ্দিন স্বপন বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের প্রাণশক্তি। ভোটকেন্দ্রভিত্তিক কমিটিগুলোকে আরও সক্রিয় ও সুসংগঠিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে হলে প্রতিটি ভোটকেন্দ্রে কার্যকর কমিটি গঠন ও নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে এবং আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সামাজিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা দলীয় ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই সংগঠনকে শক্তিশালী করে এবং নির্বাচনী প্রস্তুতিকে সুসংহত করে।

প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শেষে নেতাকর্মীরা আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় : গৌরনদী বরিশাল আগৈলঝাড়া তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে ভোটকেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায়: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪