ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

তেলের সংকট নেই, আরও দুটি ভেসেল আসছে: জ্বালানি মন্ত্রী

ছবিঃ সংগৃহীত জ্বালানি মন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং আরও দুটি ভেসেল তেল নিয়ে আসছে। তাই পাম্পে অযথা ভিড় না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে সেটিকে সরকার অস্বাভাবিকভাবে দেখছে না। কারণ আন্তর্জাতিক পরিস্থিতির কারণে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। অযথা লাইন ধরে পাম্পে ভিড় করবেন না। তিনি আরও জানান, আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কেউ যেন আতঙ্কিত হয়ে তেল মজুত না করেন সেজন্যও সতর্ক করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। ক্রেতারাও স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন। এই আতঙ্ক দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাপ তৈরি হয়েছে। তবে সরকার পরিস্থিতি সমন্বয়ের মাধ্যমে সামাল দেওয়ার চেষ্টা করছে এবং সম্ভব হলে দাম না বাড়ানোর চেষ্টা করা হবে।

বিষয় : BNP জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

তেলের সংকট নেই, আরও দুটি ভেসেল আসছে: জ্বালানি মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, দেশে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রয়েছে এবং আরও দুটি ভেসেল তেল নিয়ে আসছে। তাই পাম্পে অযথা ভিড় না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে সেটিকে সরকার অস্বাভাবিকভাবে দেখছে না। কারণ আন্তর্জাতিক পরিস্থিতির কারণে একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের কাছে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। অযথা লাইন ধরে পাম্পে ভিড় করবেন না। তিনি আরও জানান, আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কেউ যেন আতঙ্কিত হয়ে তেল মজুত না করেন সেজন্যও সতর্ক করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, গত কয়েক দিনে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি তেল সরবরাহ করা হয়েছে। ক্রেতারাও স্বীকার করেছেন যে তারা প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করছেন। এই আতঙ্ক দূর করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার যথেষ্ট সচেষ্ট রয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাপ তৈরি হয়েছে। তবে সরকার পরিস্থিতি সমন্বয়ের মাধ্যমে সামাল দেওয়ার চেষ্টা করছে এবং সম্ভব হলে দাম না বাড়ানোর চেষ্টা করা হবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪