বরিশালের গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও প্রবীণ সমাজসেবক আলহাজ্ব মোবারক আলী ভুঁইয়া আর নেই। ৭ মার্চ শনিবার (রাত ৮টা) বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।
মরহুম মোবারক আলী ভুঁইয়া গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আলাউদ্দিন ভুঁইয়া এবং গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়ার পিতা। এছাড়াও তিনি গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুর শ্বশুর ছিলেন।
তিনি দীর্ঘদিন চাদশী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় একজন সম্মানিত সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গৌরনদীসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন