বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।
শুক্রবার (৩ জুলাই) গৌরনদী মডেল মসজিদের নির্মাণস্থলের সামনে গৌরনদী উপজেলা মুসল্লীগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও গৌরনদীতে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সাধারণ মুসল্লিদের মধ্যে হতাশা বিরাজ করছে। তারা দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ইসলামিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গণপাঠাগার এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে সরকার এ প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এলাকার মানুষ প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
মানববন্ধনে বক্তব্য দেন পৌর জামায়াতের মাওলানা হাফিজুর রহমান, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি ও সাংবাদিক সোলায়মান তুহিন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, নজরুল সরদার, আরিফ ফকির, মো. সোবহান সরদার, এনামুল ফকিরসহ স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকল্প বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রতি দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মডেল মসজিদের কাজ সম্পন্ন করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন