বরিশালের গৌরনদীতে গভীর রাতে টয়লেটে বিদ্যুতের সংযোগ দিয়ে এক প্রবাসীর স্ত্রীকে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে এক বখাটে যুবকের বিরুদ্ধে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পরপরই অভিযুক্ত যুবক মোবাইল ফোন বন্ধ করে এলাকা থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকায়।
ভুক্তভোগী রানু বেগম অভিযোগ করে জানান, তার স্বামী জীবিকার তাগিদে বিদেশে থাকেন। তিনি ছোট কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে একাই বসবাস করেন। এই সুযোগে পাশের বাড়ির বারেক খন্দকারের ছেলে হাচান খন্দকার দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। কখনো রাতের অন্ধকারে তার টয়লেটের পানির পাত্রে মরিচের গুঁড়া দিয়ে রাখা, আবার কখনো নানা উপায়ে বিরক্ত করার অভিযোগ করেন তিনি।
রানু বেগম বলেন, গত রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে অভিযুক্ত হাচান খন্দকার পাশের বাড়ির দালানের বিদ্যুতের মিটার থেকে প্রায় ৩০ ফুট দূর পর্যন্ত তার টেনে তার টয়লেটের সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। উদ্দেশ্য ছিল, তিনি রাতের বেলায় টয়লেটে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবেন।
তিনি আরও জানান, ঘটনার সময় তার জা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে ঘরের সামনে থাকা লাইট বন্ধ দেখতে পান। বাইরে বের হলে অভিযুক্ত হাচান খন্দকারকে দেখতে পেয়ে সে দ্রুত পালিয়ে যায়। পরে বিষয়টি খতিয়ে দেখে টয়লেটে বিদ্যুতের তার সংযোগ দেওয়া রয়েছে বলে নিশ্চিত হন তারা।
ভুক্তভোগীর জা মাহামুদা বেগম বলেন, সেহরির সময় ঘরের দরজার সামনে লাইট বন্ধ দেখে বাইরে বের হই। তখন আমাকে দেখে হাচান দৌড়ে পালিয়ে যায়। পরে টয়লেটের সঙ্গে বিদ্যুতের তার সংযোগ দেওয়া আছে দেখতে পাই। বখাটের ভয় ও হয়রানি থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন