ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী জোটের প্ল্যাকার্ডবাহী বিক্ষোভ, ওয়াক আউট

ছবি: টিভি থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের আগে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়ে সংসদ ত্যাগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে তারা ওয়াক আউট করেন। এর আগে তারা দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছিল।

এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের শান্ত করার চেষ্টা করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো রাষ্ট্রপতির ভাষণ প্রদানের বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিল। সংসদীয় রীতিনীতি অনুযায়ী, কোনো বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা সদস্যরা ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়। অতীতে বাংলাদেশের সংসদে বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দল ওয়াক আউট করেছে।

বিষয় : রাষ্ট্রপতি ওয়াক আউট ত্রয়োদশ জাতীয় সংসদ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির ভাষণের আগে বিরোধী জোটের প্ল্যাকার্ডবাহী বিক্ষোভ, ওয়াক আউট

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের আগে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়ে সংসদ ত্যাগ করেছেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি জোটের সংসদ সদস্যরা।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে তারা ওয়াক আউট করেন। এর আগে তারা দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানিয়েছিল।

এ সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সংসদ সদস্যদের শান্ত করার চেষ্টা করেন।

জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোটের দলগুলো রাষ্ট্রপতির ভাষণ প্রদানের বিষয়ে আগেই আপত্তি জানিয়েছিল। সংসদীয় রীতিনীতি অনুযায়ী, কোনো বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা সদস্যরা ইচ্ছাকৃতভাবে সংসদ কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়। অতীতে বাংলাদেশের সংসদে বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিরোধী দল ওয়াক আউট করেছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪