ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে বিএনপি নেতা এস্কেন্দার সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস্কেন্দার সরদারের বাড়িতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলাউদ্দিন সরদার, স্বপন খলিফা, পৌর ছাত্রদল নেতা রনি আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান। দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আয়োজক এস্কেন্দার সরদার বলেন, পবিত্র রমজান মাসে নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রিত হওয়া এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বিষয় : গৌরনদী বরিশাল ইফতার ও দোয়া মাহফিল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে বিএনপি নেতা এস্কেন্দার সরদারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস্কেন্দার সরদারের বাড়িতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলাউদ্দিন সরদার, স্বপন খলিফা, পৌর ছাত্রদল নেতা রনি আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান। দোয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আয়োজক এস্কেন্দার সরদার বলেন, পবিত্র রমজান মাসে নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একত্রিত হওয়া এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪