বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপি নেতার ওপর হামলা ঠেকাতে গিয়ে সাইফুল ইসলাম নামের এক সংবাদকর্মী আহত হয়েছেন। এসময় হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মাহিলাড়া বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সাংবাদিক সাইফুল ইসলাম অভিযোগ করে জানান, শনিবার দুপুর দেড়টার দিকে তার বোনজামাতা, প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল মাহিলাড়া বাজারে তার কম্পিউটার দোকানে অবস্থান করছিলেন। এসময় স্থানীয় যুবদল নেতা সোহাগ মোল্লা ও তার ভাই টুটু মোল্লা মাহিলাড়া হাটের ইজারা সংক্রান্ত বিষয় নিয়ে তার বোনজামাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে মারধর করতে তেড়ে আসেন।
তিনি আরও জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি এগিয়ে গেলে হামলাকারীরা তাকে মারধর করে এবং তার দোকানে ভাঙচুর চালিয়ে লুটপাট করে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মাহিলাড়া ইউনিয়ন যুবদলের নেতা সোহাগ মোল্লা। তিনি বলেন, “আমাকে মারধর করে উল্টো ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার ওপর হামলার ঘটনায় আমিও থানায় লিখিত অভিযোগ করেছি।”
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর বরিশাল জেলা উত্তর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বিষয় : গৌরনদী বিএনপি নেতা সাংবাদিক আহত
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন