ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে ধন্যবাদ জানালেন জাকির হোসেন শরীফ

ছবি: পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ।

বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ তার দলীয় পদ পুনর্বহাল হওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার (১৫ মার্চ) তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক মতামতে এই কৃতজ্ঞতা জানান।

ফেসবুক পোস্টে জাকির হোসেন শরীফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার রাজনৈতিক অভিভাবক বরিশাল-১ আসন (গৌরনদী–আগৈলঝাড়া) থেকে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন-এর আন্তরিক ভালোবাসা ও দোয়ার ফলেই তাকে পুনরায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন।

তিনি আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ার মো. শহীদুল্লাহ এবং সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও গৌরনদী পৌর বিএনপির সাবেক সফল সভাপতি, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবেন।

এছাড়া গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ গৌরনদী উপজেলার সাংবাদিকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

জাকির হোসেন শরীফ বলেন, সবার আন্তরিক দোয়া ও ভালোবাসায় তাকে পুনরায় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করেন এবং জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করেন।

বিষয় : গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে ধন্যবাদ জানালেন জাকির হোসেন শরীফ

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ তার দলীয় পদ পুনর্বহাল হওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রোববার (১৫ মার্চ) তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে দেওয়া এক মতামতে এই কৃতজ্ঞতা জানান।

ফেসবুক পোস্টে জাকির হোসেন শরীফ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার রাজনৈতিক অভিভাবক বরিশাল-১ আসন (গৌরনদী–আগৈলঝাড়া) থেকে বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন-এর আন্তরিক ভালোবাসা ও দোয়ার ফলেই তাকে পুনরায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের দীর্ঘায়ু কামনা করেন।

তিনি আরও বলেন, জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ার মো. শহীদুল্লাহ এবং সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও গৌরনদী পৌর বিএনপির সাবেক সফল সভাপতি, বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল তাকে যে দায়িত্ব দিয়েছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করবেন।

এছাড়া গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দসহ গৌরনদী উপজেলার সাংবাদিকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান।

জাকির হোসেন শরীফ বলেন, সবার আন্তরিক দোয়া ও ভালোবাসায় তাকে পুনরায় গৌরনদী পৌর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা করেন এবং জিয়া পরিবারের সকল সদস্যের দীর্ঘায়ু কামনা করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪