ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

বাগানে হাঁটতে গিয়ে প্রাণে বাঁচলেন মুজতবা খামেনি

ছবি: রয়টার্স, ইরানের নতুন নেতা মোজতবা খামেনি।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির বর্তমান নেতা মুজতবা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর কম্পাউন্ড, যা তার আবাসস্থল ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলায় কম্পাউন্ডটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার মাত্র কয়েক মিনিট আগে দৈবক্রমে নিজ কক্ষ থেকে বের হয়ে বাগানে হাঁটতে যান মুজতবা খামেনি। আর এই ঘটনাই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

দ্য টেলিগ্রাফ একটি অডিও ফাইল সংগ্রহ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি ঘটনার বর্ণনা দেন। ওই অডিওতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর কমান্ডাররা।

তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় : iran মুজতবা খামেনি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাগানে হাঁটতে গিয়ে প্রাণে বাঁচলেন মুজতবা খামেনি

প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

featured Image

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির বর্তমান নেতা মুজতবা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ওই হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর কম্পাউন্ড, যা তার আবাসস্থল ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলায় কম্পাউন্ডটি মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলার মাত্র কয়েক মিনিট আগে দৈবক্রমে নিজ কক্ষ থেকে বের হয়ে বাগানে হাঁটতে যান মুজতবা খামেনি। আর এই ঘটনাই তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে।

দ্য টেলিগ্রাফ একটি অডিও ফাইল সংগ্রহ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেখানে আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ের প্রটোকল প্রধান মাজাহের হোসেইনি ঘটনার বর্ণনা দেন। ওই অডিওতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ধর্মীয় নেতা ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)-এর কমান্ডাররা।

তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪