ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ

ছবিঃ সংগৃহীত

বজ্রঝড়ের পূর্বাভাসে অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে বৈরী আবহাওয়া ম্যাচ আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। ফলে ম্যাচ শুরুতে বিলম্ব কিংবা খেলা চলাকালীন সময়েও স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করতে হয়। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আবহাওয়ার পরিস্থিতি খারাপ হলে ম্যাচ দীর্ঘ সময়ের জন্য থেমে যেতে পারে।

এর আগেও চলতি বিশ্বকাপে একই ধরনের ঘটনা ঘটেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে নতুন করে ওয়ার্মআপ শেষে খেলায় ফেরেন ফুটবলাররা।

সম্ভাব্য এমন পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ বিলম্ব হলে সেটি মোকাবিলার জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি যেমনই হোক, দল প্রস্তুত আছে। বিলম্ব হলেও আমরা কৌশলগতভাবে সেটি সামাল দেব।

গ্রুপ সি থেকে নকআউট পর্বে উঠতে স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে হারলেও পুরোপুরি বিদায় নিশ্চিত নয়; অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

অন্যদিকে, ব্রাজিল দলে ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে স্কটল্যান্ড এখনও পাচ্ছে না ডিফেন্ডার অ্যারন হিকিকে।

সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন জমজমাট এক লড়াই, আর বজ্রঝড় নামলে অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ সময়।

সূত্র: দ্য সান

বিষয় : ব্রাজিল স্কটল্যান্ড ২০২৬ বিশ্বকাপ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

স্থগিত হতে পারে ব্রাজিল-স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

বজ্রঝড়ের পূর্বাভাসে অনিশ্চয়তায় পড়েছে ব্রাজিল ও স্কটল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ রাতে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। তবে বৈরী আবহাওয়া ম্যাচ আয়োজনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ওই সময়েই তীব্র বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। ফলে ম্যাচ শুরুতে বিলম্ব কিংবা খেলা চলাকালীন সময়েও স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ফিফার নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ৮ মাইল ব্যাসার্ধের মধ্যে বজ্রপাত শনাক্ত হলেই সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করতে হয়। এছাড়া শেষ বজ্রপাতের পর অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। তাই আবহাওয়ার পরিস্থিতি খারাপ হলে ম্যাচ দীর্ঘ সময়ের জন্য থেমে যেতে পারে।

এর আগেও চলতি বিশ্বকাপে একই ধরনের ঘটনা ঘটেছে। ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের ম্যাচ বজ্রঝড়ের কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল। পরে নতুন করে ওয়ার্মআপ শেষে খেলায় ফেরেন ফুটবলাররা।

সম্ভাব্য এমন পরিস্থিতি মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে স্কটল্যান্ড। দলের প্রধান কোচ স্টিভ ক্লার্ক জানিয়েছেন, ম্যাচ বিলম্ব হলে সেটি মোকাবিলার জন্য তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পরিস্থিতি যেমনই হোক, দল প্রস্তুত আছে। বিলম্ব হলেও আমরা কৌশলগতভাবে সেটি সামাল দেব।

গ্রুপ সি থেকে নকআউট পর্বে উঠতে স্কটল্যান্ডের এই ম্যাচে অন্তত এক পয়েন্ট প্রয়োজন। তবে হারলেও পুরোপুরি বিদায় নিশ্চিত নয়; অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।

অন্যদিকে, ব্রাজিল দলে ইনজুরি কাটিয়ে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে স্কটল্যান্ড এখনও পাচ্ছে না ডিফেন্ডার অ্যারন হিকিকে।

সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। আকাশ পরিষ্কার থাকলে ফুটবলপ্রেমীরা দেখতে পাবেন জমজমাট এক লড়াই, আর বজ্রঝড় নামলে অপেক্ষা করতে হতে পারে দীর্ঘ সময়।

সূত্র: দ্য সান

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪