ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত, প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন সকাল ১০টা থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে সকাল ১০টায় তিনি যমুনায় গিয়ে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তিনি আরও জানান, এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলানগরে যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন সকাল ১০টা থেকে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে।

বুধবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ঈদের দিন সকালে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে সকাল ১০টায় তিনি যমুনায় গিয়ে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

তিনি আরও জানান, এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেবেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরে বাংলানগরে যাবেন। সেখানে তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪