ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা   রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে ঈদ উপলক্ষে ৩০০ অসহায় পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামে মরহুম সাহেব আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সামাজিক এই উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম সালাউদ্দিন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সাহেব আলী স্মৃতি ফাউন্ডেশন তিনি তার বক্তব্যে বলেন সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

বিশেষ করে ঈদের মতো উৎসবের সময় এই ধরনের সহায়তা দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২নং বার্থী ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি মোঃ সিরাজ খান (অকেল), সাংগঠনিক সম্পাদক (সাবেক) মোঃ মন্টু খান, ২ নং বার্থী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক মোঃ রুহুল আমিন গাজী ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি (সাবেক) মোঃ মিজানুর রহমান, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনেরুজ্জামান, সাংবাদিক মোঃ রুহুল আমিন খান প্রচার সম্পাদক গৌর নদীর সাংবাদিক ফোরাম মোঃ সাব্বির সরদার, মোঃ এসকান্দার সরদার, মোঃ আব্দুল মালেক সরদার এবং পশ্চিম বাঙ্গিলা বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারগুলো এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

বিষয় : গৌরনদী বরিশাল শাড়ি-লুঙ্গি বিতরণ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীতে ঈদ উপলক্ষে ৩০০ অসহায় পরিবারের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার ২নং বার্থী ইউনিয়নের বাঙ্গিলা গ্রামে মরহুম সাহেব আলী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। সামাজিক এই উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এস এম সালাউদ্দিন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সাহেব আলী স্মৃতি ফাউন্ডেশন তিনি তার বক্তব্যে বলেন সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

বিশেষ করে ঈদের মতো উৎসবের সময় এই ধরনের সহায়তা দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২নং বার্থী ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি মোঃ সিরাজ খান (অকেল), সাংগঠনিক সম্পাদক (সাবেক) মোঃ মন্টু খান, ২ নং বার্থী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক মোঃ রুহুল আমিন গাজী ১নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি (সাবেক) মোঃ মিজানুর রহমান, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি সরদার মনেরুজ্জামান, সাংবাদিক মোঃ রুহুল আমিন খান প্রচার সম্পাদক গৌর নদীর সাংবাদিক ফোরাম মোঃ সাব্বির সরদার, মোঃ এসকান্দার সরদার, মোঃ আব্দুল মালেক সরদার এবং পশ্চিম বাঙ্গিলা বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারগুলো এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪