পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি সহ বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের মাঝে শুভেচ্ছা কার্ড প্রদান করেছে মাই টিভি পরিবার।
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া এ শুভেচ্ছা কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। তিনি পর্যায়ক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, ওসি (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে ঈদের শুভেচ্ছা কার্ড তুলে দেন।
এছাড়াও বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব ও গৌরনদী ডিজিটাল সিস্টেমের স্বত্বাধিকারী মিজানুর রহমান খান মুকুল, সিনিয়র সদস্য আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব এবং সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিশিষ্টজনদের মাঝেও এই শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয়।
শুভেচ্ছা কার্ড গ্রহণকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপিসহ উপস্থিত সকলে মাই টিভি পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তারা মাই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন