ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা   বুধবার, ২৯ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ছবিঃ গৌরনদীতে প্রেসক্লাবের ইফতার ও আলোচনা

‎পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে এ আয়োজন বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।‎

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও গৌরনদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, সততা ও সহমর্মিতার চর্চা বাড়াতে রমজানের শিক্ষা সবাইকে ধারণ করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্র বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকতা পেশার পাশাপাশি মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

‎‎এতে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহিম, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল, ওসি তদন্ত মোঃ মাহবুবুর রহমান, হাইওয়ে থানার ওসি মোঃ শামীম শেখ, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিরুল ইসলাম খসরু, জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, সদস্য রফিকুল ইসলাম কাজল, জেলা জামাত ইসলামের কর্ম পরিষদ সদস্য মাওলানা কামরুল ইসলাম খান, গৌরনদী প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যক্ষ মহিউদ্দিন শিকদার, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহবায়ক শামীম খলিফা, উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা আল আমিন, গনঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, পৌর বিএনপির আহবায়ক জাকির শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরিফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশন এর সভাপতি মাহমুদুল হাসান মুহিত, টরকি বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসান।

‎‎এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহমেদ হীরা, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সহ সভাপতি এম আলোম, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়জীদ রনি প্রমুখ। ‎

‎অনুষ্ঠানটির সঞ্চালনা করেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার ও সদস্য বি এম বেলাল।‎

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য মো. নাসির উদ্দীন।‎

‎এতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা।

বিষয় : গৌরনদী প্রেসক্লাব রমজানের তাৎপর্য আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬

গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪