ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে মাঠে বেঁধে রাখা গরু বাড়িতে আনতে গিয়ে বজ্রপাতে আজহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলা-এর ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকার সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর একজন ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন এবং শহরের ঝিলটুলি মহল্লার বাসিন্দা।

সহকর্মী কাওসার হোসেন জানান, হঠাৎ আকাশে মেঘ দেখে বৃষ্টি হওয়ার আশঙ্কায় আজহারুল মাঠে বেঁধে রাখা গরু আনতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল এক ব্যক্তির

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরে মাঠে বেঁধে রাখা গরু বাড়িতে আনতে গিয়ে বজ্রপাতে আজহারুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলা-এর ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি এলাকার সিঅ্যান্ডবি ঘাট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত আজহারুল ইসলাম ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর একজন ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন এবং শহরের ঝিলটুলি মহল্লার বাসিন্দা।

সহকর্মী কাওসার হোসেন জানান, হঠাৎ আকাশে মেঘ দেখে বৃষ্টি হওয়ার আশঙ্কায় আজহারুল মাঠে বেঁধে রাখা গরু আনতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪