দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বরিশালের গৌরনদী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মধ্যে ৫৮ বান্ডিল ঢেউটিন এবং ঢেউটিন বাবদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি বরাদ্দের ঢেউটিন ও আর্থিক অনুদান তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র বিশ্বাস, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সোরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহীর সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা ও গাজী আবুবকর, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, খান্জ্ঞাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদ শিকদারসহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. ইব্রাহিম বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত তাদের বসতঘর পুনর্নির্মাণ করতে পারে, সে লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন এ সুবিধা পান, সে বিষয়েও উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র বিশ্বাস জানান, মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী ৪৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে মোট ৫৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতি বান্ডিল ঢেউটিনের বিপরীতে ৩ হাজার টাকা হারে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এ সময় সহায়তা পাওয়া পরিবারগুলো সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন