রাজবাড়ীর গোয়ালন্দে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে দৌলতদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা শাজাহান সরদার দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন শেখ, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. বাকেন। এছাড়া তাদের সহযোগী হিসেবে জীবন প্রামানিক, নাসির, সিনবাদ, রানা প্রামানিক ও রুবেল প্রামানিকের নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শাজাহান সরদার অভিযোগ করে বলেন, ইয়াছিন শেখ নেশার টাকা দাবি করলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরে জীবন প্রামানিক তাকে এরশাদের দোকানের সামনে ডেকে নিয়ে গেলে সেখানে ইয়াছিনসহ কয়েকজন মিলে তাকে মারধর করে। এ সময় তার সঙ্গে থাকা ছোট নাতির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার দাবি, বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণেই তাকে বারবার নির্যাতনের শিকার হতে হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. ইয়াছিন শেখের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন