ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সড়ক অবরোধ

ছবিঃ সংগৃহীত

বরিশালের গৌরনদীতে গৃহবধূ বিলকিস বেগমের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্বজন ও স্থানীয় এলাকাবাসী। নিহতের পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন কলেজ গেট এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত বিলকিস বেগমের বাবা সাত্তার বেপারী, ভাই খোকন বেপারী, ভাবি ইয়াসমিন বেগম এবং স্থানীয় বাসিন্দা কবির হোসেনসহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, যৌতুকের দাবিতে দীর্ঘদিন ধরে গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের বাসিন্দা মাইনুল গাজী তার স্ত্রী বিলকিস বেগমের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।

তাদের দাবি, গত সোমবার রাতে পূর্বপরিকল্পিতভাবে বিলকিসকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মাইনুল গাজী পলাতক রয়েছেন বলে জানান তারা।

বিক্ষুব্ধ স্বজনরা আরও অভিযোগ করেন, থানায় হত্যা মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। তারা বলেন, তিন সন্তানের জননী বিলকিস বেগমের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। তাই দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে, অভিযুক্ত মাইনুল গাজীর বাবা আলতাফ গাজী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দাম্পত্য কলহের জেরে বিলকিস বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে। তিনি বলেন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ২৪ মার্চ ভোরে গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে ৩২ বছর বয়সী বিলকিস বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বিষয় : গৌরনদী রহস্যজনক মৃত্যু

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গৌরনদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে সড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪