ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

অবহেলা আর অনিয়মে ক্লান্ত গৌরনদীবাসী, অ্যাড: এস এম মনিরুজ্জামান মনির

ছবিঃ সংগৃহীত, অ্যাড: এস এম মনিরুজ্জামান মনির।

গৌরনদী পৌরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ন্যায্য পৌরসেবা যেন সময়মতো, হয়রানি ছাড়া এবং সরাসরি তাদের দোরগোড়ায় পৌঁছে যায়। একটি আধুনিক পৌরসভার মূল লক্ষ্য শুধু কর আদায়ে সীমাবদ্ধ না থেকে নাগরিকদের দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ ও উন্নত করা। তবে বাস্তবতায় সেই প্রত্যাশার সঙ্গে অনেকটাই অমিল দেখা যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

পৌর এলাকার বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়া, ভাঙাচোরা সড়ক, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা তাদের নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর এসব সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় হতাশা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

এই প্রেক্ষাপটে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন গৌরনদী পৌরসভার নেতৃত্বে কেমন মানুষ প্রয়োজন? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সময়ে অধিকাংশ নাগরিক একটি বিষয়ে একমত তারা আর বিতর্কিত নেতৃত্ব দেখতে চান না। চাঁদাবাজি, মাদক কারবার, সন্ত্রাস কিংবা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে তারা দায়িত্বে দেখতে নারাজ। বরং তারা এমন একজন মেয়র প্রত্যাশা করেন, যিনি সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম।

এমন প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে অ্যাডভোকেট এসএম মনিরুজ্জামান মনিরের নাম। তার সমর্থকদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও নিজের একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি ধরে রাখতে সক্ষম হয়েছেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দুঃসময়ে তার সক্রিয় ভূমিকা তাকে একজন দায়িত্বশীল ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি এনে দিয়েছে বলে তারা মনে করেন।

সচেতন মহলের মতে, একজন কার্যকর মেয়রের প্রধান গুণ হওয়া উচিত দায়িত্ববোধ, সততা এবং মানুষের প্রতি আন্তরিকতা। এমন একজন নেতৃত্ব প্রয়োজন, যিনি ‘নেওয়ার’ রাজনীতি না করে ‘দেওয়ার’ মানসিকতা নিয়ে কাজ করবেন এবং নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণকে প্রাধান্য দেবেন।

তবে শুধু একজন ব্যক্তির ওপর উন্নয়ন নির্ভর করে না বলেও মনে করছেন বিশ্লেষকরা। একটি আধুনিক ও কার্যকর পৌর প্রশাসন গড়ে তুলতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, দক্ষ জনবল এবং স্বচ্ছতা নিশ্চিত করার শক্তিশালী ব্যবস্থা। পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ সচেতন ও দায়িত্বশীল না হলে কোনো উন্নয়নই দীর্ঘস্থায়ী হয় না।

গৌরনদী পৌরবাসীর বর্তমান দাবি স্পষ্ট তারা উন্নত নাগরিক সেবা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ চান। সেই লক্ষ্য অর্জনে একটি সৎ, যোগ্য এবং ক্লিন ইমেজের নেতৃত্বই হতে পারে সবচেয়ে বড় আশার জায়গা।

এখন দেখার বিষয়, গৌরনদীর মানুষ তাদের ভবিষ্যৎ উন্নয়ন, নাগরিক সুবিধা এবং সামগ্রিক জীবনমান নিশ্চিত করতে কেমন নেতৃত্ব বেছে নেয়। তাদের সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে গৌরনদী পৌরসভার আগামী দিনের পথচলা।

বিষয় : gournadi barisal অ্যাড: এস এম মনিরুজ্জামান মনির

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অবহেলা আর অনিয়মে ক্লান্ত গৌরনদীবাসী, অ্যাড: এস এম মনিরুজ্জামান মনির

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪