গৌরনদীতে সাইক্লোন শেল্টারের ৭ টন রড চুরি গ্রেপ্তার ৩, জড়িতদের খোঁজে পুলিশ।
বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর (বাংলা বাজার) এলাকায় সরকারি বরাদ্দে নির্মাণাধীন একটি সাইক্লোন শেল্টার থেকে প্রায় ৭ টন রড চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল। তিনি জানান, সাইক্লোন শেল্টার নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সান্টু ট্রেডার্সের মালিক ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, তদন্তের এক পর্যায়ে প্রথমে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার এবং একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদার। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মজিবর রহমান নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন সরদার স্বীকার করেন যে, এলাকার কয়েকজন যুবক রনি, রাব্বি, কাইয়ুম ও মিলন তাদের কাছে রড বিক্রির প্রস্তাব দেন এবং বিক্রির পর টাকা দেওয়ার আশ্বাস দেন।
এদিকে গ্রেপ্তারকৃত মজিবর রহমান জানান, তিনি সুমন সরদারের কাছ থেকেই রডগুলো ক্রয় করেছেন। তিনি বলেন, সুমন তার ভবনের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। জানা যায়, রডগুলো মেপে একটি ফার্ম থেকে নিয়ে আসার সময় স্থানীয় লেওকত বিষয়টি দেখে রড সম্পর্কে জানতে চাইলে তাকে জানানো হয় রডগুলো আজিজুলের এ কথা শুনে তিনি আর কিছু বলেননি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাইট ম্যানেজার ছুটি শেষে কাজে এসে দেখতে পান নির্মাণাধীন ভবনের রডসহ মিস্ত্রিদের ব্যবহৃত যন্ত্রপাতিও নিখোঁজ রয়েছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন ভূঁইয়া বলেন, কাজ শুরুর পর থেকেই একটি চক্র ধারাবাহিকভাবে চুরি করে আসছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ওসি তারিক হাসান রাসেল আরও জানান, এই চুরির ঘটনায় এলাকার আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন