বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিঠু হাওলাদারের মা মোসাঃ ময়না বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ রাতে ভুক্তভোগী মো. মিঠু হাওলাদার ও তাঁর চাচাতো ভাই মো. লিমন হাওলাদার বাড়ির পাশের একটি মুদি দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে আকস্মিক লোডশেডিংয়ের সুযোগ নিয়ে আগে থেকে ওত পেতে থাকা আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে মিঠু ও লিমন গুরুতর জখম হন।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের গ্রামছাড়া করার হুমকি দিয়ে আসছিল। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ বিষয়ে অভিযুক্ত আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা হামলার ঘটনার কথা স্বীকার করেন। তবে তাঁদের দাবি, বিষয়টি উভয় পক্ষের মধ্যে স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে সমাধান করা হবে।
এদিকে ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হলেও স্থানীয় সালিশে কোনো সুষ্ঠু সমাধান না পাওয়ায় তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন