ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাইয়েদ বিন আবদুল্লাহ

ছবিঃ সংগৃহীত

ঢাকা, ২ এপ্রিল: যুব কর্মসংস্থান খাতে কার্যক্রম জোরদার করতে সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাইয়েদ বিন আবদুল্লাহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বর্তমান মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাকে গ্রেড-২ পদমর্যাদা প্রদান করা হয়েছে, যা সরকারি উচ্চপর্যায়ের পদ হিসেবে বিবেচিত। তার দায়িত্বের আওতায় যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি উদ্যোগসমূহ বাস্তবায়নে সহায়তা করার বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। তার নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

সরকার জনস্বার্থে এই নিয়োগ প্রদান করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চলমান কর্মসূচিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : Dhaka

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাইয়েদ বিন আবদুল্লাহ

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকা, ২ এপ্রিল: যুব কর্মসংস্থান খাতে কার্যক্রম জোরদার করতে সরকার মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সাইয়েদ বিন আবদুল্লাহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান) পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর বর্তমান মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাকে গ্রেড-২ পদমর্যাদা প্রদান করা হয়েছে, যা সরকারি উচ্চপর্যায়ের পদ হিসেবে বিবেচিত। তার দায়িত্বের আওতায় যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট সরকারি উদ্যোগসমূহ বাস্তবায়নে সহায়তা করার বিষয়টি গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের কর্মসম্পর্ক বজায় রাখতে পারবেন না। তার নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

সরকার জনস্বার্থে এই নিয়োগ প্রদান করেছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চলমান কর্মসূচিগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪