মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তফাপুর এলাকার ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের সমর্থকরা।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েন এবং নিরাপত্তার জন্য আশ্রয় নিতে বাধ্য হন।
এদিকে সংঘর্ষের কারণে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। এ সময় শাহীন হাওলাদারের মোবাইলের দোকান ও রাকিবুল ইসলামের ‘ঢাকা বিরিয়ানী’সহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
সংঘর্ষে আহত অন্তত ৬ জনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন