ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

চাহিদামতো তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারের ওপর হামলা

ছবিঃ সংগৃহীত

বরিশালের আগৈলঝাড়ায় চাহিদামতো জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা যুবদলের এক কর্মীকে অভিযুক্ত করা হয়েছে। বুধবার (রাত সাড়ে ৯টার দিকে) উপজেলার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের সদস্য মো. জাহাঙ্গীর সরদার ফিলিং স্টেশনে গিয়ে প্রায় দেড়শ’ লিটার ডিজেল দাবি করেন। তবে তেলের সংকটের কারণে ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জহিরুল ইসলাম এত পরিমাণ তেল দিতে অপারগতা প্রকাশ করেন।

এ সময় সেখানে উপস্থিত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের সামনেই হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন জাহাঙ্গীর সরদার। একপর্যায়ে তিনি ম্যানেজারের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে নিবৃত্ত করার চেষ্টা করে।

হামলার পরপরই ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জহিরুল ইসলাম মোবাইল ফোনে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদ খানকে অবহিত করেন।

ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, তেলের সংকটের কারণে চাহিদামতো তেল দিতে পারিনি। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর নামে এক ব্যক্তি আমার ওপর হামলা চালায়। আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানিয়েছি।

অন্যদিকে, অভিযুক্ত জাহাঙ্গীর সরদার তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি আমার এলাকার খালেক হাওলাদারের একটি বোরো ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলাম। কিন্তু ফিলিং স্টেশনের লোকজনই উল্টো আমার সঙ্গে খারাপ আচরণ করে এবং আমার ওপর হামলা চালায়।

এ বিষয়ে দায়িত্বরত এসআই মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। পরে জানা যায়, বোরো ব্লকের জন্য জ্বালানি তেল সরবরাহের সুপারিশকে কেন্দ্র করেই এই বিরোধের সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চাহিদামতো তেল না পেয়ে ফিলিং স্টেশন ম্যানেজারের ওপর হামলা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪