ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে তালা ভেঙে চুরি, স্বর্ণ-নগদসহ ১৫ লাখ টাকার ক্ষতি

ছবিঃ সংগৃহীত

বরিশাল জেলার গৌরনদী উপজেলা এলাকায় এক ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ‘সোলাইমান ভিলা’ নামের একটি ভবনের ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। ওই বাসার বাসিন্দা মো. আনিচুর রহমান একটি এনজিওতে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে থাকায় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরচক্র বাসার মূল দরজা ও জানালার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ঘরে ঢুকে তারা কক্ষ তছনছ করে এবং আলমারি ভেঙে সেখানে রাখা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাসায় ফিরে তারা দরজা খোলা এবং ঘরের ভেতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারি পরীক্ষা করে দেখা যায়, সেখান থেকে মূল্যবান স্বর্ণালংকার এবং প্রায় ১৬ হাজার টাকা নগদ খোয়া গেছে।

পরিবারের দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। এ ঘটনায় তারা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্ত করতে কাজ চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তদন্তে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিষয় : গৌরনদীত গৌরনদীতে তালা ভেঙে চুরি স্বর্ণ-নগদসহ ১৫ লাখ টাকার ক্ষতি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

গৌরনদীতে তালা ভেঙে চুরি, স্বর্ণ-নগদসহ ১৫ লাখ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

বরিশাল জেলার গৌরনদী উপজেলা এলাকায় এক ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তালা ভেঙে ঘরে ঢুকে দুর্বৃত্তরা প্রায় ১৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গৌরনদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ‘সোলাইমান ভিলা’ নামের একটি ভবনের ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে। ওই বাসার বাসিন্দা মো. আনিচুর রহমান একটি এনজিওতে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে থাকায় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে সংঘবদ্ধ চোরচক্র বাসার মূল দরজা ও জানালার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।

ঘরে ঢুকে তারা কক্ষ তছনছ করে এবং আলমারি ভেঙে সেখানে রাখা স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বাসায় ফিরে তারা দরজা খোলা এবং ঘরের ভেতরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারি পরীক্ষা করে দেখা যায়, সেখান থেকে মূল্যবান স্বর্ণালংকার এবং প্রায় ১৬ হাজার টাকা নগদ খোয়া গেছে।

পরিবারের দাবি, চুরি যাওয়া স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। এ ঘটনায় তারা চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজ চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সাম্প্রতিক সময়ে চুরি-ছিনতাইয়ের ঘটনা কিছুটা বেড়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে এবং সম্ভাব্য সন্দেহভাজনদের শনাক্ত করতে কাজ চলছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তদন্তে সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪