বরিশালের গৌরনদী থানাধীন টরকি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন দিদার হোসেন ফকির (২৬), পিতা- হাবিব ফকির এবং মুন্না মোল্লা (২৩), পিতা- মৃত নজরুল মোল্লা। তারা উভয়েই গৌরনদী উপজেলার ভূরঘাটা এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, টরকি বাসস্ট্যান্ডের পাশে একটি স্টীলের আলমিরার দোকানের উত্তর পাশে কাঁচা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৮ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৫৪ হাজার টাকা।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ মিটুল কুমার কুন্ড বাদী হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত দিদার হোসেন ফকিরের বিরুদ্ধে সিডিএমএস যাচাইয়ে পূর্বে মাদারীপুর জেলার কালকিনী থানায় একটি মামলা এবং গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আরও একটি মামলা রয়েছে।
এ বিষয়ে গৌরনদী থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন