ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
ঢাকা   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

ছাত্রদলে ‘গুপ্ত ছাত্রলীগ’ ঢুকে অস্থিরতা সৃষ্টি করছে: ব্যারিস্টার ফুয়াদ

ছবিঃ সংগৃহীত, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ

২৩ এপ্রিল ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের কর্মীরা প্রবেশ করে সংগঠনে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।”

তিনি আরও দাবি করেন, ঘটনাগুলো পরিকল্পিত এবং এর মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা চলছে। না, এগুলো সবই পরিকল্পিত জনগণের দৃষ্টি আড়াল করে বড় কিছু ঘটে চলছে! A false flag operation in the making! পোস্টে যোগ করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ছাত্রলীগ-কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রায়ই উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা দেখা যায়। সাম্প্রতিক এই মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছাত্রদলে ‘গুপ্ত ছাত্রলীগ’ ঢুকে অস্থিরতা সৃষ্টি করছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

২৩ এপ্রিল ছাত্রদলের ভেতরে গোপনে ছাত্রলীগের কর্মীরা প্রবেশ করে সংগঠনে অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আপনার ছাত্রদলকে সামলান! গুপ্ত ছাত্রলীগ ঢুকে যেভাবে ডুগডুগি বাজাচ্ছে, আর আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে নীরব অন্ধত্বের ভূমিকা পালন করছে, তাতে আপনার দেশ চালানোর কোনো কৃতিত্ব ফুটে উঠছে না।”

তিনি আরও দাবি করেন, ঘটনাগুলো পরিকল্পিত এবং এর মাধ্যমে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা চলছে। না, এগুলো সবই পরিকল্পিত জনগণের দৃষ্টি আড়াল করে বড় কিছু ঘটে চলছে! A false flag operation in the making! পোস্টে যোগ করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং বাংলাদেশ ছাত্রলীগ-কে ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রায়ই উত্তেজনা ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা দেখা যায়। সাম্প্রতিক এই মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি করেছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪