ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, এলাকায় আতঙ্ক

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে মোটরসাইকেল চুরির একটি ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে গৌরনদী উপজেলা যুবদল নেতা সরদার মোহাম্মদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাড়ির সামনে নিরাপদে রাখা ইয়ামাহা ভার্সন-২ মোটরসাইকেলটি গভীর রাতে দুর্বৃত্তরা সিকিউরিটি তালা ও চেন কেটে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী যুবদল নেতা জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ৫ আগস্টের সরকার পতনের পর প্রায় ২১ বছর পর দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে এমন ঘটনার শিকার হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক কারবার বেড়ে যাওয়ায় চুরি-ডাকাতির মতো অপরাধও বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতা বাড়ছে।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

গৌরনদীতে যুবদল নেতার মোটরসাইকেল চুরি, এলাকায় আতঙ্ক

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামে মোটরসাইকেল চুরির একটি ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ২৯ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে গৌরনদী উপজেলা যুবদল নেতা সরদার মোহাম্মদের বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, বাড়ির সামনে নিরাপদে রাখা ইয়ামাহা ভার্সন-২ মোটরসাইকেলটি গভীর রাতে দুর্বৃত্তরা সিকিউরিটি তালা ও চেন কেটে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী যুবদল নেতা জানান, দীর্ঘদিন প্রবাসে থাকার পর গত ৫ আগস্টের সরকার পতনের পর প্রায় ২১ বছর পর দেশে ফিরে আসেন তিনি। দেশে ফিরে এমন ঘটনার শিকার হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক কারবার বেড়ে যাওয়ায় চুরি-ডাকাতির মতো অপরাধও বৃদ্ধি পাচ্ছে। ফলে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাহীনতা বাড়ছে।

এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪