ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
Today বাংলা নিউজ

ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া চললে ব্যবস্থা, অভিযান শুরু আগামী সপ্তাহে

ছবিঃ সংগৃহীত

রাজধানীতে যানবাহনে বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি (RFID) ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও সচল আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল সোমবার ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। তবে এখনো অনেক যানবাহনে বিআরটিএর ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ আবার নির্ধারিত ডিজিটাল প্লেটের পরিবর্তে পেইন্ট দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।

ডিএমপি জানিয়েছে, এ ধরনের অনিয়মের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে জটিলতা তৈরি হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও বিআরটিএ অনুমোদিত ডিজিটাল নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া যেসব গাড়ির মালিক ফি পরিশোধ করার পরও ডিজিটাল নম্বরপ্লেট সংগ্রহ করেননি কিংবা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রেখেছেন, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযানে ডিজিটাল নম্বরপ্লেটবিহীন কিংবা অকার্যকর আরএফআইডি ট্যাগযুক্ত যানবাহনের বিরুদ্ধে মামলা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীর যানবাহন মালিকদের দ্রুত বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযুক্ত করার অনুরোধ জানিয়েছে।

বিষয় : বিআরটিএ

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ডিজিটাল নম্বরপ্লেট ছাড়া চললে ব্যবস্থা, অভিযান শুরু আগামী সপ্তাহে

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

রাজধানীতে যানবাহনে বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি (RFID) ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী সপ্তাহ থেকে নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও সচল আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল সোমবার ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে চলাচলকারী সব নিবন্ধিত যানবাহনে সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজের নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক। তবে এখনো অনেক যানবাহনে বিআরটিএর ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। কেউ কেউ আবার নির্ধারিত ডিজিটাল প্লেটের পরিবর্তে পেইন্ট দিয়ে নম্বর লিখে গাড়ি চালাচ্ছেন।

ডিএমপি জানিয়েছে, এ ধরনের অনিয়মের কারণে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন শনাক্তকরণে জটিলতা তৈরি হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেও বিআরটিএ অনুমোদিত ডিজিটাল নম্বরপ্লেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ ছাড়া যেসব গাড়ির মালিক ফি পরিশোধ করার পরও ডিজিটাল নম্বরপ্লেট সংগ্রহ করেননি কিংবা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রেখেছেন, তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহ থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও চেকপোস্টে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অভিযানে ডিজিটাল নম্বরপ্লেটবিহীন কিংবা অকার্যকর আরএফআইডি ট্যাগযুক্ত যানবাহনের বিরুদ্ধে মামলা ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজধানীর যানবাহন মালিকদের দ্রুত বিআরটিএ নির্ধারিত ডিজিটাল নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগ সংযুক্ত করার অনুরোধ জানিয়েছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪