ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ১২ মে ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে সাবেক প্রকৌশলী ও মাইজভান্ডার দরবার শরীফের খলিফা মোঃ শাহনুর সরদারের ইন্তেকাল

গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বড় কসবা আল্লার মসজিদ এলাকার প্রবীণ বাসিন্দা, রোড এন্ড হাইওয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং মাইজভান্ডার দরবার শরীফের গৌরনদী উপজেলার খলিফা মোঃ শাহনুর সরদার (৯৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম মোঃ শাহনুর সরদার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। মাইজভান্ডার দরবার শরীফের খলিফা হিসেবে তিনি বহু বছর ধরে আধ্যাত্মিক ও মানবিক সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও নাতি-নাতনী রেখে গেছেন। তিনি বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ এবং গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবের শ্রদ্ধেয় পিতা।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম মোঃ শাহনুর সরদারের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন এমন দোয়া করেছেন এলাকাবাসী।

বিষয় : গৌরনদী বরিশাল মোঃ শাহনুর সরদার

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

গৌরনদীতে সাবেক প্রকৌশলী ও মাইজভান্ডার দরবার শরীফের খলিফা মোঃ শাহনুর সরদারের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বড় কসবা আল্লার মসজিদ এলাকার প্রবীণ বাসিন্দা, রোড এন্ড হাইওয়ের সাবেক অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং মাইজভান্ডার দরবার শরীফের গৌরনদী উপজেলার খলিফা মোঃ শাহনুর সরদার (৯৭) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ঢাকাস্থ একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম মোঃ শাহনুর সরদার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। মাইজভান্ডার দরবার শরীফের খলিফা হিসেবে তিনি বহু বছর ধরে আধ্যাত্মিক ও মানবিক সেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।

মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও নাতি-নাতনী রেখে গেছেন। তিনি বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব গোলাম মোরশেদ মাসুদ এবং গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবের শ্রদ্ধেয় পিতা।

তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন। শোকবার্তায় তারা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম মোঃ শাহনুর সরদারের মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তৌফিক দান করেন এমন দোয়া করেছেন এলাকাবাসী।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪