প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে অভিবাসী কর্মী ও প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ, দ্রুত ও সহজলভ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি জানিয়েছেন।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন-এর টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৬ সালের ৪ জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন। প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট সেবা আরও জনবান্ধব ও সহজলভ্য করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি প্রস্তাব পাওয়া গেছে। প্রস্তাবটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবার ব্যয় কমবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিট (এমইকে)-এর মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে দূরবর্তী এলাকায় থাকা প্রবাসীরাও সহজে পাসপোর্টের জন্য আবেদন করতে পারছেন।
এছাড়া বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্ট সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট দ্রুত প্রেরণের লক্ষ্যে আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্স-এর মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রবাসীদের পাসপোর্ট সংগ্রহ প্রক্রিয়া আরও সহজ করতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে বাসায় পাসপোর্ট পৌঁছে দেওয়ার (হোম ডেলিভারি) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও সংসদকে অবহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, ১৮ বছর বা তার বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিকের জন্য ১০ বছর মেয়াদি পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে, যা নাগরিকদের দীর্ঘমেয়াদি সেবা নিশ্চিত করবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানোর সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিদেশে কর্মরত লাখো বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন এবং পাসপোর্ট সেবা আরও সহজ ও জনবান্ধব হবে।
.png)
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন