ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে বিএনপি মহিলা দল নেত্রী পাপিয়া বেগমের ঈদ উপহার বিতরণ

ছবি: নিজস্ব প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পাপিয়া বেগম। মানবিক এই উদ্যোগকে ঘিরে এলাকায় প্রশংসার সৃষ্টি হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬) বিকেলে খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা গ্রামের ফরাজি বাড়িতে নিজ বাসভবনে প্রায় ২৫ জন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন তিনি। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মুসলিম ও হিন্দু ধর্মাবলম্বী পরিবারের সদস্যদের অংশগ্রহণ স্থানীয়ভাবে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পাপিয়া বেগম খাঞ্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মোঃ রহিম খলিফার স্ত্রী এবং দুই সন্তানের জননী। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন খাঞ্জাপুর ইউনিয়নের ছাত্রনেতা তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উপকারভোগীদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন পাপিয়া বেগম এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন জানান পাপিয়া আপা কখনও আমাদের আলাদা করে দেখেননি। ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের মাঝেও উপহার দিয়েছেন। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এ সময় খাঞ্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা অসুস্থ মোঃ নজরুল মোল্লা (৪০) এর স্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন বর্তমান সময়ে এমন সহযোগিতা সত্যিই অনেক উপকারে এসেছে। ঈদের আগে এই সহায়তা আমাদের পরিবারের জন্য বড় পাওয়া।

স্থানীয় বাসিন্দারা জানান, পাপিয়া বেগম দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। 

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

গৌরনদীতে বিএনপি মহিলা দল নেত্রী পাপিয়া বেগমের ঈদ উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪