ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর প্রার্থী অলিউল ইসলামের ঈদ শুভেচ্ছা

ছবি: নিজস্ব প্রতিনিধি

বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ অলিউল ইসলাম পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য, মানবতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। কোরবানির এই মহিমান্বিত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ও কোরবানির শিক্ষা সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরও বলেন, “আমি গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো। আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাবো।”

তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ১নং ওয়ার্ড গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় অলিউল ইসলাম সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের অনুরোধ করেন।

শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

বিষয় : gournadi barisal

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর প্রার্থী অলিউল ইসলামের ঈদ শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ অলিউল ইসলাম পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সৌহার্দ্য, মানবতা ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা দেয়। কোরবানির এই মহিমান্বিত শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ ও কোরবানির শিক্ষা সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরও বলেন, “আমি গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো। আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাবো।”

তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ১নং ওয়ার্ড গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় অলিউল ইসলাম সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের অনুরোধ করেন।

শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪