ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
ঢাকা   বুধবার, ০৩ জুন ২০২৬
Today বাংলা নিউজ

ঈদ-উল-আযহায় গৌরনদীবাসীকে শুভেচ্ছা জানালেন জহির সাজ্জাদ হান্নান শরিফ

ছবি: বিএনপি নেতা জহির সাজ্জাদ হান্নান শরীফ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও জনতার মেয়র হিসেবে পরিচিত জহির সাজ্জাদ হান্নান শরিফ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহ তায়ালার প্রতি আনুগত্যের অনন্য শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজে মানবতা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবানদের উচিত কোরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং প্রতিবেশী ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

জহির সাজ্জাদ হান্নান শরিফ আরও বলেন, পবিত্র ঈদকে কেন্দ্র করে পৌর এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, রাস্তা-ঘাট, ড্রেন, খাল-বিল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য তিনি পৌরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি আধুনিক, সুন্দর ও দুর্গন্ধমুক্ত গৌরনদী গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ব্যক্তি সচেতনতার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। তাহলেই আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা উপহার দিতে পারবো।

এছাড়াও তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন। মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কোরবানি কবুল হওয়ার প্রার্থনা জানিয়ে তিনি পুনরায় গৌরনদী পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে ঈদ মোবারক, ঈদ হোক আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির প্রতীক।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬

ঈদ-উল-আযহায় গৌরনদীবাসীকে শুভেচ্ছা জানালেন জহির সাজ্জাদ হান্নান শরিফ

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গৌরনদী পৌরবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব ও জনতার মেয়র হিসেবে পরিচিত জহির সাজ্জাদ হান্নান শরিফ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহ তায়ালার প্রতি আনুগত্যের অনন্য শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজে মানবতা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটে। তাই সামর্থ্যবানদের উচিত কোরবানির আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং প্রতিবেশী ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।

জহির সাজ্জাদ হান্নান শরিফ আরও বলেন, পবিত্র ঈদকে কেন্দ্র করে পৌর এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা, রাস্তা-ঘাট, ড্রেন, খাল-বিল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য তিনি পৌরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানান। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালনের অনুরোধ করেন।

তিনি বলেন, পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একটি আধুনিক, সুন্দর ও দুর্গন্ধমুক্ত গৌরনদী গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ব্যক্তি সচেতনতার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। তাহলেই আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা উপহার দিতে পারবো।

এছাড়াও তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেন। মহান আল্লাহ তায়ালার কাছে সকলের কোরবানি কবুল হওয়ার প্রার্থনা জানিয়ে তিনি পুনরায় গৌরনদী পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে ঈদ মোবারক, ঈদ হোক আনন্দ, ত্যাগ ও সম্প্রীতির প্রতীক।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪