সরকার বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করেছে। বুধবার (৩ জুন) বিএনপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, সরকারের প্রথম ১০০ দিনের জনদুর্ভোগ লাঘব কর্মসূচির অংশ হিসেবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ বাতিল করা হয়েছে, যা সাধারণ গ্রাহকদের আর্থিক স্বস্তি দেবে।
এর আগে গত ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ঘোষণা দিয়েছিলেন যে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া ও মিটার চার্জ প্রত্যাহার করা হবে।
বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে ৪২ টাকা ডিমান্ড চার্জ এবং সিঙ্গেল-ফেজ সংযোগে ৪০ টাকা মিটার ভাড়া আদায় করা হতো। এসব চার্জের ওপর অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত ছিল। দীর্ঘদিন ধরে এ অতিরিক্ত চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছিল।
.png)
বুধবার, ০৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন