ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

টরকী বন্দরের ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছবি: নিজস্ব প্রতিনিধি

গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দর এলাকায় এক ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এবং টাকা দিতে অস্বীকৃতি জানানোয় হামলার ঘটনায় ব্যবসায়ী মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে বন্দর ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, টরকী বন্দরের ব্যবসায়ী শিশির রাহা ও নুর ইসলাম গাজীর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স জনতা এন্টারপ্রাইজ, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। তারা স্থানীয় দোকানঘরের মালিক শফিকুর রহমান রেজাউল সিকদারের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন। চুক্তি অনুযায়ী তারা ১০ লাখ টাকা অগ্রিম এবং মাসিক ১০ হাজার টাকা ভাড়া পরিশোধ করে আসছেন।

অভিযোগ অনুযায়ী, গত ৩ জুন রাত আনুমানিক ৮টার দিকে দোকানঘরের মালিক শফিকুর রহমান রেজাউল সিকদার প্রতিষ্ঠানে গিয়ে পূর্ব আলোচনা ছাড়াই ১৫ লাখ টাকা দাবি করেন। ব্যবসায়ীরা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তিনি ব্যবসায়ী শিশির রাহার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

শিশির রাহাকে রক্ষা করতে এগিয়ে গেলে ব্যবসায়ী নুর ইসলাম গাজী, তার ছেলে এবং শিশির রাহার ছেলেকেও মারধর করা হয় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) সকালে টরকী বন্দর বণিক সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বণিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে ব্যবসায়ীর ওপর হামলা ও চাঁদা দাবির ঘটনার তীব্র নিন্দা জানানো হয় এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়।

সকাল ১০টায় বণিক সমিতির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বন্দর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচি চলাকালে জরুরি জনসেবামূলক প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শফিকুর রহমান রেজাউল সিকদারের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং বাসভবনেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : গৌরনদী বরিশাল gournadi

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টরকী বন্দরের ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪