ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
ঢাকা   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
Today বাংলা নিউজ

গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

ছবি: নিজস্ব প্রতিনিধি

গৌরনদী উপজেলা ভূমি অফিসে জাল দলিল ব্যবহার করে নামজারি (মিউটেশন) করার চেষ্টা এবং পরবর্তীতে প্রভাব বিস্তারের অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় গৌরনদী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের পরিচালনায় সাপ্তাহিক গণশুনানি কার্যক্রম “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব অনুষ্ঠিত হয়। গণশুনানিকালে এ ঘটনা উদঘাটিত হয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রথমে একটি জাল দলিলের মাধ্যমে নামজারির আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় দলিলের বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। এ সময় তার কাছে প্রয়োজনীয় স্বাক্ষর ও সিলমোহরের প্রমাণ চাওয়া হলে তিনি নতুন করে প্রস্তুতকৃত সিলমোহর নিয়ে এসে বিষয়টি বৈধ প্রমাণের চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে তিনি জোরপূর্বক প্রভাব বিস্তার করে নামজারির আবেদন অনুমোদনের চেষ্টা করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা ভূমি প্রশাসন জানিয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী জাল বা ভুয়া কাগজপত্র তৈরি, প্রতারণামূলকভাবে ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত রাখা এবং সাধারণ মানুষের জমির স্বার্থ রক্ষা করা প্রশাসনের অঙ্গীকার। জনগণের সম্পত্তি রক্ষায় যেকোনো অসাধু চক্র ও দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনসেবাকে অগ্রাধিকার দিয়ে গৌরনদী ভূমি প্রশাসন জনগণের স্বার্থ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিষয় : গৌরনদী বরিশাল

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গৌরনদীতে জাল দলিল দিয়ে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

গৌরনদী উপজেলা ভূমি অফিসে জাল দলিল ব্যবহার করে নামজারি (মিউটেশন) করার চেষ্টা এবং পরবর্তীতে প্রভাব বিস্তারের অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় গৌরনদী উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের পরিচালনায় সাপ্তাহিক গণশুনানি কার্যক্রম “জনগণের কাছে এসিল্যান্ডের জবাব অনুষ্ঠিত হয়। গণশুনানিকালে এ ঘটনা উদঘাটিত হয়।

ভূমি অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রথমে একটি জাল দলিলের মাধ্যমে নামজারির আবেদন করেন। আবেদন যাচাই-বাছাইয়ের সময় দলিলের বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ে। এ সময় তার কাছে প্রয়োজনীয় স্বাক্ষর ও সিলমোহরের প্রমাণ চাওয়া হলে তিনি নতুন করে প্রস্তুতকৃত সিলমোহর নিয়ে এসে বিষয়টি বৈধ প্রমাণের চেষ্টা করেন।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে তিনি জোরপূর্বক প্রভাব বিস্তার করে নামজারির আবেদন অনুমোদনের চেষ্টা করেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে তাকে সংশ্লিষ্ট আইনে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা ভূমি প্রশাসন জানিয়েছে, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী জাল বা ভুয়া কাগজপত্র তৈরি, প্রতারণামূলকভাবে ভূমি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, ভূমি অফিসকে দালালমুক্ত রাখা এবং সাধারণ মানুষের জমির স্বার্থ রক্ষা করা প্রশাসনের অঙ্গীকার। জনগণের সম্পত্তি রক্ষায় যেকোনো অসাধু চক্র ও দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জনসেবাকে অগ্রাধিকার দিয়ে গৌরনদী ভূমি প্রশাসন জনগণের স্বার্থ সংরক্ষণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Today বাংলা নিউজ

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪