ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

বেনজীরকে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত

ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে ইন্টারপোলের জারি করা রেড নোটিশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

জানা গেছে, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশে যাওয়ার পথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট অবস্থায় তাকে আটক করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ‘এনসিবি আবুধাবি’ বাংলাদেশ পুলিশের ‘এনসিবি ঢাকা’ শাখায় এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানাতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্রেপ্তারের পর বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের বিচারিক কর্তৃপক্ষের সামনে হাজির করা হয়। শুনানি শেষে দেশটির ‘ফেডারেল আইন নং ৩৯/২০০৬’-এর ১১ নম্বর ধারা অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

দুবাই থেকে পাঠানো চিঠিতে আরও উল্লেখ করা হয়, দুদকের মামলার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশ নম্বর এ-৫১৭৪/৪-২০২৫ অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আমিরাতের আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর নির্ধারিত সময়ের মধ্যে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে লিখিতভাবে প্রত্যর্পণের আবেদন জানাতে হবে। তা না হলে পরবর্তী আইনি জটিলতা তৈরি হতে পারে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

এছাড়া দেশটির আইন অনুযায়ী, বেনজীর আহমেদকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র আরবি ভাষায় অনুবাদ করে যথাযথ স্বাক্ষর ও সিলমোহরসহ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, বেনজীর আহমেদের গ্রেপ্তারের ঘটনায় দেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এখন নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সরকার প্রত্যর্পণের আনুষ্ঠানিক আবেদন করে কি না, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বেনজীরকে ফেরাতে বাংলাদেশকে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪