ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Today বাংলা নিউজ

সেঁজুতির নেতৃত্বে এনসিপির ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ছবিঃ সংগৃহীত

ঢাকা জেলা উত্তর এনসিপির যুবশক্তির সাবেক আহ্বায়ক সেঁজুতি হোসাইনের নেতৃত্বে প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) দুপুরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এ সময় সেঁজুতি হোসাইন ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। পরে উপস্থিত নেতাকর্মীরা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় বিএনপির আদর্শ, কর্মসূচি ও গণতান্ত্রিক রাজনীতির প্রতি আস্থা রেখেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে আরও বেগবান করা এবং দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেই বিএনপির পতাকাতলে এসেছেন। ভবিষ্যতে দলের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী সব মানুষকে দলে স্বাগত জানায়। তিনি বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাসহ যারা বিএনপির আদর্শে বিশ্বাস করেন এবং জনগণের কল্যাণে কাজ করতে চান, তাদের জন্য দলের দরজা সবসময় উন্মুক্ত।

তিনি আরও বলেন, বিএনপি নতুন, যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে মূল্যায়ন করে। দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি জনগণের প্রত্যাশা পূরণে মাঠপর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি আহমেদসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন দলীয় নেতারা।

বিষয় : BNP এনসিপি

আপনার মতামত লিখুন

Today বাংলা নিউজ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সেঁজুতির নেতৃত্বে এনসিপির ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ কাজী বায়েজিদ রনি
সম্পাদক ও প্রকাশকঃ Today বাংলা নিউজ ২৪
Address: Torki, Bondor, Gournadi, Barishal
Email: todaybanglanews8@gmail.com
Mobile: +8801718854964

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত Today বাংলা নিউজ ২৪