স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলার খাঞ্জাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা এবং এলাকার সার্বিক উন্নয়নে নতুন কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, উপদেষ্টা, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সহকারী সম্পাদক মো. সাব্বির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রচার সম্পাদক মো. ফয়সাল হাওলাদার এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেরদাউস হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. সীজন হোসেন।
এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. কিবরিয়া হাওলাদার, প্রধান উপদেষ্টা মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুর আলম হাওলাদার এবং সহ-সভাপতি মো. খোকন খান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মো. সরল মোল্লা, মো. টিটু শরীফ, মো. মিরাজ হাওলাদার, বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ ব্যক্তিত্ব সেলীম হাওলাদার, এনাম তালুকদার, মাওলানা তারিকুল ইসলাম, মো. শহীদ হাওলাদার এবং কবির হাওলাদার।
প্রধান অতিথি মো. সীজন হোসেন বলেন, “সমবায় শুধু একটি আর্থিক সংগঠন নয়; এটি আত্মনির্ভরশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং টেকসই গ্রামীণ উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা, নিয়মিত হিসাব-নিকাশ এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমবায়ের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
সভাপতির সমাপনী বক্তব্যে মো. সাব্বির আহমেদ বলেন, গ্রামীণ উন্নয়ন, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সমবায় আন্দোলনের বিকল্প নেই। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী সমবায় সংগঠন স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভায় সমিতির বার্ষিক কার্যক্রম, আয়-ব্যয়ের হিসাব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সদস্যদের কল্যাণ, সঞ্চয় বৃদ্ধি, নতুন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সমবায়ের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আরও বলেন, খাঞ্জাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি শিক্ষা, মানবিক কার্যক্রম, সামাজিক সম্প্রীতি এবং গ্রামীণ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। ভবিষ্যতেও সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকার সার্বিক উন্নয়নে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করা হবে।
অনুষ্ঠানে সমিতির কার্যনির্বাহী কমিটির পরিচিতি তুলে ধরা হয়। জানানো হয়, সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. কিবরিয়া হাওলাদার, প্রধান উপদেষ্টা মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুর আলম হাওলাদার, সহ-সভাপতি মো. খোকন খান। সহকারী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আউয়াল শরীফ, মো. কামরুল হাসান, আবু জাফর মোল্লা, মো. রেজাউল শরীফ এবং শফিকুল ইসলাম সোহাগ। সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাওলাদার, কোষাধ্যক্ষ মো. মাসুদ হাওলাদার, সহকারী সম্পাদক মো. সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক মো. ফয়সাল হাওলাদার এবং সহকারী প্রচার সম্পাদক শরীফ মো. ইমরান দায়িত্ব পালন করছেন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মো. সরল মোল্লা, মো. সবুজ মোল্লা, মো. আজিজুল হাওলাদার, মো. রাসেল মোল্লা, মো. শামীম হাওলাদার, মো. সাগর ফকির, মো. টিটু শরীফ, মো. বোরহান মৃধা, মো. দেলোয়ার হোসেন হাওলাদার, মো. মহসিন সরদার, মো. সজীব মোল্লা, মো. জনি বেপারী, মো. মাইনুল ইসলাম হাওলাদার এবং মো. রুহুল আমিন হাওলাদার।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমিতির উত্তরোত্তর সফলতা, সকল সদস্যের কল্যাণ এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সদস্য, অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, সদস্যদের আন্তরিক অংশগ্রহণ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমবায়ের মূলনীতির যথাযথ চর্চার মাধ্যমে খাঞ্জাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ভবিষ্যতে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক কল্যাণ, মানবিক কর্মকাণ্ড এবং এলাকার সার্বিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
.png)
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন